অনুবাদের ইতিহাস বিশ্বসভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাহিত্যের ভবিষ্যৎ নির্ভর করে অনুবাদ-চর্চার ওপর। অনুবাদই দুনিয়ার সেরা মনীষীদের চিন্তাজগৎকে উন্মুক্ত করেছে, জন্ম দিয়েছে 'বিশ্বসাহিত্য' ধারণার। প্রাচীন ও মধ্যযুগে বিজ্ঞান, দর্শনসহ জ্ঞানের বিবিধ শাখার রচনাসম্ভার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছেছে অনুবাদের মাধ্যমেই।

জিল্লুর রহমান সিদ্দিকীর এই বইয়ে অনুবাদের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। পৃথিবীর নানা ভাষার অনুবাদের ঐতিহ্য ও পরম্পরা, বাংলা অনুবাদ-সাহিত্যের চালচিত্র, অনুবাদ-প্রক্রিয়ার সমস্যা ও তর্ক-বিতর্কের প্রসঙ্গ উঠে এসেছে এখানে। সব ভাষা সব লোকের পক্ষে জানা সম্ভব নয়, তাই অনুবাদ ছাড়া গত্যন্তর নেই। কিন্তু সার্থক অনুবাদ কীভাবে সম্ভব, সাহিত্যকর্মের বেলায় বিশেষত, অনুবাদকে কি পুনঃসৃষ্টি বলা যায়, এসব প্রশ্নের সারবান উত্তর মিলবে এই বইয়ে।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849984122
পৃষ্ঠা সংখ্যা:100
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বিবিধ বিষয়ক প্রবন্ধ এর আরও বই

See all

জিল্লুর রহমান সিদ্দিকী এর আরও বই

More Categories

See all

কবি প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all