তারা মিয়া ও নিউটনের আপেল

by আব্দুল্লাহ শুভ্র

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

আব্দুল্লাহ শুভ্রর সায়েন্স ফিকশন 'তারা মিয়া ও নিউটনের আপেল' পাঠককে নিয়ে যায় ত্রিমাত্রিক পৃথিবীর সীমানা ছাড়িয়ে। স্ট্রিং থিওরির আলোকে লেখক দেখিয়েছেন, আমাদের চেয়ে উন্নত চতুর্থ মাত্রার জগৎ কল্পনা করা যায়, যেখানে একসময় ঘটেছিল ভয়াবহ মহাযুদ্ধ। সেই বিধ্বস্ত পৃথিবীতে জ্ঞান অন্বেষণে ব্যস্ত অক্সফোর্ড ফেরত তরুণ তারা মিয়া ঘরে বসেই তৈরি করে ছোট্ট একটি ব্ল্যাক হোল। দূরের কোয়ান্টাম জগৎ থেকে এই সংবাদ পেয়ে যায় আলভী, আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে তারা মিয়া।

অন্যদিকে সুন্দরবনের কোলঘেঁষা শ্যামনগরের আঠারো বেকী মৌজার তরুণ সুরুজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের মেধাবী ছাত্র। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সহপাঠী রেবেকার সঙ্গে তার অদ্ভুত সম্পর্ক তৈরি হয়, পরে বস্তির মেয়ে জরিনা কিছুদিনের জন্য এসে যায় তার জীবনে। স্বজন হারানোর বেদনা তাকে কুরে কুরে খায়, আর ভবঘুরে জীবনই হয়ে ওঠে তার নিয়তি। বিজ্ঞানের নেশায় বুঁদ সুরুজ আলী কি কখনো সাক্ষাৎ পাবে তারা মিয়ার সঙ্গে? টেলিপোরটেশন কি সত্যিই ঘটেছিল? আমাদের এই জগৎ কি মাল্টিভার্সের অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই পাঠককে সঙ্গে নিয়ে এগিয়ে যায় ঘটনার প্রবাহ।

বিজ্ঞান ও কল্পনার মিশেলে লেখা এই উপন্যাসে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, মাল্টিভার্স আর মানুষের আবেগের টানাপোড়েন একসূত্রে গাঁথা হয়েছে। বিজ্ঞানপ্রেমী পাঠকদের জন্য এটি হবে এক আনন্দদায়ক অভিজ্ঞতা।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849984160
পৃষ্ঠা সংখ্যা:152
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all