সখিনা সুন্দরী
by রাফিক হারিরি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাফিক হারিরির 'সখিনা সুন্দরী' উপন্যাসের শুরু এক মনোরম দৃশ্যে। উত্তরের হাওড় থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা প্রাসাদের বারান্দায় আছড়ে পড়ে। সখিনা দোপাট্টা দিয়ে মাথা ও মুখ ঢেকে ফেলে। শেষ বিকেলের সূর্যের ডিমের কুসুমের মতো আলো সখিনার ডান গালে এসে পড়ে, আর সেই আলোয় তাকে মনে হয় এক নুরানি জিন। কালো ঘাগরা আর রেশমি সাদা কামিজে তার রূপ ঠিকরে বের হচ্ছিল, কিন্তু সেই রূপ দেখার কেউ নেই। গভীর জঙ্গলের ঝোপঝাড়ে প্রস্ফুটিত হওয়া রঙিন ফুলের মতো সে আপনাতেই ফুটে আবার আপনা থেকেই ঝরে যায়।
একটা শালিক খড় মুখে উড়ে যাচ্ছিল, সখিনা মন খারাপ করে পাখিটার দিকে তাকিয়ে থাকে আনমনে। হয়বতনগরের পিতাপুত্রের খুন হওয়ার বিষয়টা সে কিছুতেই মন থেকে সরাতে পারছে না। ঠগিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পরও ঘটনা আরও গুরুতর হয়ে উঠেছে। শীতের বাতাসে চোখে পানি আসছিল, বাইরে বসে থাকা ঠিক হবে না আর।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843947109 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |