Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এহসান মাহমুদের 'বিচার সংস্কার নির্বাচন' বইটি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের এক নির্মোহ চিত্র তুলে ধরে। ছাত্র-জনতা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এবং তাদের খুনের প্রতিবাদে জুলাইয়ের শেষদিক থেকে এক দফার দাবিতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তা ছিল অভূতপূর্ব। তৎকালীন ক্ষমতাসীনদের রক্তচক্ষু, হামলা ও নির্বিচার গুলির মুখেও যে ইস্পাতদৃঢ় অবস্থান তারা দেখিয়েছিল, তা যেকোনো গণতান্ত্রিক লড়াইয়ে চিরকালের উদাহরণ হয়ে থাকবে। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর রাজনীতির পুরোনো ধারা আবার ফিরে আসতে দেখা গেল, বিভক্তি ও স্বার্থের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠল এবং বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়ল গোটা দেশে।
৮ আগস্ট ২০২৪ তারিখে গঠিত অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নিয়ে এলো এক ভিন্ন অভিজ্ঞতা, যার নানা দিক উঠে এসেছে এই বইয়ে। লেখক অন্তর্বর্তী আমলের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, সংস্কার আন্দোলন এবং নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা বিশ্লেষণ করেছেন। দেশের ভবিষ্যৎ নিয়ে যারা উদ্বিগ্ন এবং একটি সুশাসিত বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ একটি দলিল।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843947246 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |