কল্যাণী ২.০

by রকিবুল হাসান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

249৳320৳Save 71৳ (22%)
Qty
Wishlist
Share

২০০১ সালে নিউইয়র্কের এক আকাশচুম্বী ভবনের ছাদে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন শাহরিয়ার ও রাশাদ। তাঁদের স্বপ্ন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা। সেই বছরই শুরু হয় ‘কল্যাণী’ প্রকল্প— নামটি শাহরিয়ারের মায়ের নামে রাখা। ২০০৭ সালে ঢাকায় চালু হয় তাদের ডাটা সেন্টার, যা অনলাইন ফোরাম, সরকারি নথি, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ করে জানিয়ে দিতে পারত আসন্ন রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক সংকট এমনকি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসও। পরে দলে যোগ দেন ব্রায়ান, ভিয়া ও হৃদি— তিনজনই ছিলেন ডাটা বিশ্লেষণে দক্ষ। ২০১৩ সালে ‘কল্যাণী’ সবার চোখ কপালে তুলে দেয়, কারণ এটি আগেভাগেই শাহবাগ আন্দোলন, শাপলা চত্বরের ঘটনা এবং ২০১৮ সালের ছাত্র-আন্দোলনের সঠিক পূর্বাভাস দিতে সক্ষম হয়েছিল। ৭৪ থেকে ৮৭ শতাংশ নির্ভুলতায় এটি ভবিষ্যদ্বাণী করতে পারত অপরাধের প্রবণতা, মানুষের মানসিক স্বাস্থ্যসংকট ও অর্থনৈতিক দুর্যোগ— যেমন পেঁয়াজের দাম বৃদ্ধি। কিন্তু প্রশ্ন থেকে যায়— এই শক্তিশালী প্রযুক্তি কি মানুষের কল্যাণে ব্যবহৃত হবে, নাকি ক্ষমতার লড়াইয়ের অস্ত্র হয়ে উঠবে? এই বই সেই স্বপ্নদর্শী তরুণদের গল্প, যারা প্রযুক্তির মাধ্যমে গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থাকে আরও কার্যকর করতে পেরেছিল কি না— সেটাই জানা যাবে এই উপন্যাসে।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849990901
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all