আমার যুদ্ধ আমার ফিলিস্তিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৪৮ সালের ৪ এপ্রিল ইহুদি মিলিশিয়াদের বন্দুকের মুখে মাত্র চার বছর বয়সী লায়লা খালেদকে বাবা-মায়ের হাত ধরে একবস্ত্রে হাইফার বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। সেই অপমানের আগুন বুকে নিয়ে বড় হতে থাকেন তিনি। আঠারো বছর বয়সে যোগ দেন সশস্ত্র গেরিলা দলে। গোপন আস্তানায় পুরুষ যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর প্রশিক্ষণ নেন। ইংরেজি স্কুলে শেখা বিদ্যাবুদ্ধি বিসর্জন দিয়ে আরব-ফিলিস্তিনি ইতিহাস পাঠ করেন এবং আবিষ্কার করেন কীভাবে ভুল ইতিহাসের ফাঁদে ফেলে যুগ যুগ তাদের পায়ের তলায় পিষ্ট করে চলেছে ইহুদি, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি কুচক্রীরা।
লায়লা খালেদ ও জর্জ হাজ্জার 'আমার যুদ্ধ আমার ফিলিস্তিন' গ্রন্থে স্বাধীনতার জন্য সংগ্রামের এক অনন্য দলিল। ব্যক্তি কিংবা জাতি—উভয় ক্ষেত্রেই স্বাধীনতা প্রথম প্রশ্ন। এই জাদুর কাঠি আগ বাড়িয়ে কেউ কারো হাতে তুলে দেয়নি, তা হাসিল করতে হয় প্রতিদিন, প্রতিমুহূর্তে। হাজারো ফিলিস্তিনি যোদ্ধার রক্তে গড়া রাস্তা ধরে তিনিও বাজি ধরলেন জীবনের ওপর। বিপ্লবের জন্য কেবল ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট নয়, সত্যিকারের বিপ্লবের জন্য প্রয়োজন ভালোবাসা ও ভবিষ্যতের চিন্তা।
| অনুবাদক | : | মিলটন মোললা |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843916228 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 270 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |