দ্য পারভানাস জার্নি
by ডেবোরাহ এলিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পটভূমিতে রচিত ডেবোরাহ এলিসের 'দ্য পারভানাস জার্নি' একটি হৃদয়স্পর্শী কাহিনি। বোমার আঘাতে যখন পারভানার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, বাবা মারা যান, তখন সে ছেলের ছদ্মবেশে বেরিয়ে পড়ে তার মা, বোন ও ভাইকে খুঁজতে। তালেবানের ভয় আর খাদ্য-পানির অভাবে ভরা বিপজ্জনক পথে সে পেয়ে যায় আরও কিছু যুদ্ধের শিকার শিশুকে, যাদের সঙ্গে সে একসঙ্গে পথ চলা শুরু করে। এই সংগ্রামের মধ্যে পারভানার আশা ও দৃঢ়তা যেন এক আলোকবর্তিকা। লেখক দীর্ঘদিন আফগান শরণার্থী শিবিরে কাটিয়ে পারভানার মতো অনেক মেয়ের বাস্তব গল্প শুনেছেন, যা এই বইয়ের কাহিনিকে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য করেছে। 'ব্রেডউইনার' সিরিজের এই বইটি আন্তর্জাতিক পরিসরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
| অনুবাদক | : | জামাল নাসের |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843916006 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |