ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

by হরিশংকর জলদাস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

624৳800৳Save 176৳ (22%)
Qty
Wishlist
Share

আদি মানবের কাল থেকে মানুষ চলছে তো চলছেই। গ্রিক ভূগোলবিদ, আরব বণিক, চীনা পর্যটকদের ভ্রমণবৃত্তান্তে লেখা আছে সেই চলার ইতিহাস, ভূগোল আর রাজনীতি। 'রামায়ণ' তো এক ভ্রমণকাহিনি ছাড়া কিছু নয়, 'মহাভারতে' পঞ্চপান্ডবের বারো বছরের বনবাসও এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণেরই বৃত্তান্ত। মানুষ আসলে পরিযায়ী প্রাণী, ঘরের চৌকাঠ পেরিয়ে এক পা বাড়িয়ে রাখে। দূরদেশের প্রকৃতি আর মানুষ বারবার ডাকে, আয় আয়।

হরিশংকর জলদাসের পা দুটো চঞ্চল, মন উন্মুখ। ভ্রমণবাসনা তাঁর বয়সের ভারকে ভুলিয়ে দিয়েছে। গৃহজীবনে নানা কারণে মন ভাঙচুর হলে, মন মেরামতের জন্যই তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। 'ঘর হতে শুধু দুই পা ফেলিয়া' বইয়ে স্বদেশ আর বিদেশ ভ্রমণের কথা সন্নিবেশিত হয়েছে। নতুন জুতোয় পুরনো পায়ের মতোই এই গ্রন্থের মূলকথা মানুষের দুঃখ-স্বস্তির কথা। পাঠককে ভাবনার জগতে উদ্দীপ্ত করবে এই ভ্রমণকাহিনি।

প্রকাশনী:বাতিঘর
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849986362
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all