মন্ত্রীভাবি ও দপ্তরবিহীন মন্ত্রী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আন্দালিব রাশদীর 'মন্ত্রীভাবি ও দপ্তরবিহীন মন্ত্রী' একটি ব্যঙ্গাত্মক উপন্যাস, যেখানে মন্ত্রী হওয়ার কৌশল আর ক্ষমতার খেলার চিত্র ফুটে উঠেছে। মন্ত্রীদের বুড়ো আঙুলের ওপর দাঁড় করিয়ে আদায় করে নেওয়ার নানা কৌশলের কথা বলা হয়েছে এখানে। কথা না শুনলে, গাঁইগুই করলেই বাদ পড়ার ভয়, একবার বাদ পড়লে ক্যারিয়ার শেষ। মন্ত্রী হওয়ার জন্য আরও দু-দশজন মুখিয়ে থাকেন।
মন্ত্রীর পদের জোরেই তাঁর স্ত্রী মন্ত্রীভাবি। কিন্তু মন্ত্রী যখন ওএসডি, অর্থাৎ দপ্তরবিহীন হয়ে পড়েন, তখন কী ঘটে, সেটাই দেখানো হয়েছে এই উপন্যাসে। বাস্তব আর কল্পনার তফাৎ এখানে সামান্য, চরিত্রগুলো পাঠকের চেনা মনে হবে। কাছে থেকে না দেখলে এমন উপন্যাস লেখা সম্ভব নয়। আন্দালিব রাশদীর এই বই পাঠকদের আনন্দ দেবে, সাথে দেবে ক্ষমতার রাজনীতির এক সূক্ষ্ম পর্যবেক্ষণ।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849986386 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |