কনফেশনস অব আ শিনাগাওয়া মাংকি
হারুকি মুরাকামির ছোটগল্পের পাঁচটি সংকলনে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে মোট ৬২টি গল্প। 'কনফেশনস অব আ শিনাগাওয়া মাংকি' সেই পাঁচটি সংকলন থেকে বাছাই করা আটটি গল্পের সংগ্রহ। এর মধ্যে ২০২১ সালে প্রকাশিত তাঁর সর্বশেষ সংকলন ফার্স্ট পারসন সিঙ্গুলার থেকেও দুটি গল্প স্থান পেয়েছে এই বইয়ে।
মুরাকামির গদ্য সূক্ষ্ম, রহস্যময় আর তাঁর চরিত্রগুলো অদ্ভুতভাবে সরল, জাদুর মতো বাস্তব। এই বইয়ের গল্পগুলোকে কোনো নির্দিষ্ট ধাঁচে ফেলা কঠিন, কিন্তু সাধারণ একটা বৈশিষ্ট্য পাঠককে টানে, তা হলো চরিত্রগুলোর অন্তর্মুখী, প্রায়শই আত্মবিশ্বাসহীন স্বভাব। পড়তে পড়তে নিঃসঙ্গতার এক চোরা স্রোত পাঠকের মনে বয়ে যায়। কিছু গল্প অস্বস্তি তৈরি করে, মনে গভীর দাগ কাটে। কোনো কোনো গল্প টেনে নিয়ে যায় কমফোর্ট জোনের বাইরে, যেন চেনা পৃথিবীর গল্পই নয় এগুলো। তবু কেন পৃথিবীর কোটি কোটি পাঠক মুরাকামিকে ভালোবাসে, তা বোঝা যাবে শুধু গল্পগুলো পড়লেই।
| অনুবাদক | : | আলভী আহমেদ |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849607113 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।