Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অমিত হাসান সোহাগের 'ডাঙ্গুয়া কারাম' বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক ধর্মীয় কৃত্য পরিবেশনার নাম। সর্বপ্রাণবাদী বৈশিষ্ট্যমণ্ডিত এই পরিবেশনায় সাঁওতালদের ইতিহাস ও সংস্কৃতি বর্ণিত হয় নৃত্য, গীত, ছন্দ, বাদ্য ও বর্ণনার মাধ্যমে। দীর্ঘদিনের বিরতিতে ডাঙ্গুয়া কারাম আয়োজিত হওয়ায় প্রামাণ্য গ্রন্থের অভাবে গবেষকদের মাঝে এই বিষয়ে সম্যক ধারণা ছিল না। বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীর এই নাট্যমূলক পরিবেশনা সম্পর্কে এটি সম্ভবত প্রথম লিখিত গবেষণা গ্রন্থ। তথ্যগুলো মাঠপর্যায়ে থেকে সাক্ষাৎকার ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
সামাজিক ও রাষ্ট্রনৈতিক প্রতিকূল পরিবেশে ক্ষয়িষ্ণু সাঁওতাল জনগোষ্ঠীর এই পরিবেশনা বিষয়ক গ্রন্থ দেশের ইতিহাস ও নৃগোষ্ঠী পাঠের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, গবেষক ও আগ্রহী পাঠকরা সাঁওতাল নৃগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে এই বই থেকে বহুভাবে উপকৃত হবেন।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065740 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |