সমবায়ে সমৃদ্ধি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'সমবায়ে সমৃদ্ধি' বইটি বাংলাদেশের ২১টি সমবায় সমিতির সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে সাজানো। প্রতিটি অধ্যায়ে উঠে এসেছে একজন নারীর জীবন বদলে যাওয়ার অনুপ্রেরণাদায়ক কাহিনি। গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে গঠিত এসব সংগঠন নারীদের শুধু আর্থিকভাবে স্বাবলম্বীই করেনি, বরং সমাজে তাদের মর্যাদা ও নেতৃত্বের জায়গাটাও সুদৃঢ় করেছে।
সঞ্চয়, ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তাদের জীবনে যে পরিবর্তন এনেছে, তা বইয়ের প্রতিটি পাতায় স্পষ্ট। সংগ্রাম, চ্যালেঞ্জ আর সাফল্যের এই গল্পগুলো নারীদের অদম্য ইচ্ছাশক্তির পরিচয় বহন করে। পরিবার থেকে সমাজে নারীরা কীভাবে পরিবর্তনের কারিগর হয়ে উঠেছেন, তার এক অনন্য দলিল এই বই। যারা জীবনের কঠিন সময়ে অনুপ্রেরণা খুঁজছেন, তাদের প্রত্যেকের জন্যই বইটি প্রাসঙ্গিক। প্রতিকূলতাকে জয় করে নিজের জন্য আলোকিত ভবিষ্যৎ তৈরি করার পথ দেখায় প্রতিটি গল্প।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845948 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |