নারীর অন্তর্বয়ান বৈশ্বিক অনুধ্যান

by নূর সালমা জুলি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

390৳500৳Save 110৳ (22%)
Qty
Wishlist
Share

নারী যখন সামাজিকভাবে অবদমিত হওয়ার পথে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক তখন থেকেই শুরু হয়েছে তাদের প্রতিবাদের ইতিহাস। ভোটের অধিকার, সম্পত্তির দাবি, আত্মমর্যাদা আর পারিবারিক স্বাধীনতা—প্রতিটি সংগ্রামই নারীজাগরণের পথে এক একটি মাইলফলক। এই দীর্ঘ পথপরিক্রমায় দর্শন, রাষ্ট্রভাবনা, সমাজচিন্তা ও সাহিত্যে নারীদের অবদান মানবসভ্যতার বুদ্ধিবৃত্তিক বিকাশে গভীর ছাপ রেখেছে। নূর সালমা জুলির 'নারীর অন্তর্বয়ান বৈশ্বিক অনুধ্যান' গ্রন্থটি ঠিক এমনই কিছু পথিকৃৎ নারীর কণ্ঠস্বরকে সামনে নিয়ে এসেছে, যাঁরা সমাজের প্রাণশক্তি হয়ে ইতিহাসে আলোকিত করেছেন। মেরি উলস্টোনক্রাফট থেকে বেগম রোকেয়া—নানা দেশ, নানা কালের নারীদের জীবন, ভাবনা ও লড়াইয়ের অসাধারণ আখ্যানে সাজানো এই বইটি শুধু আন্দোলনের দলিল নয়, মানব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।

অধিকার, রাজনীতি, ইতিহাস, সাহিত্য কিংবা সমাজচেতনা—যে-কোনো বিষয়ে আগ্রহী পাঠকের কাছেই বইটি প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক বলে মনে হবে। লেখিকার ভাষা ও বিন্যাসের গুণে বইটি একই সঙ্গে পাণ্ডিত্যপূর্ণ ও সহজপাঠ্য। যাঁরা নারীজাগরণের শেকড় সম্পর্কে জানতে চান, এই গ্রন্থ তাঁদের জন্য এক মূল্যবান দলিল হয়ে থাকবে।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845065887
পৃষ্ঠা সংখ্যা:2181
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all