স্তব্ধ পাখসাট
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রশান্ত মৃধার 'স্তব্ধ পাখসাট' উপন্যাসের কথক গবেষক বন্ধুর অনুরোধে অপ্রচলিত পদ্মাপুরাণ সংগ্রহের জন্য গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রীচৈতন্যের পৈতৃক ভিটায় পৌঁছায়। সেখান থেকে দীর্ঘদিনের বান্ধবী দরিয়ার আকস্মিক আহ্বানে সে যায় শ্রীমঙ্গলের এক রিসোর্টে। তাদের সম্পর্ক প্রচলিত কোনো শব্দে বাঁধা যায় না, প্রেমের চেয়ে গভীর, দীর্ঘকালীন বন্ধনে স্থির। এই রিসোর্টের পটভূমিতেই কাহিনি এগিয়ে চলে।
রিসোর্টে অতিথি হিসেবে আসা দরিয়ার আরেক বন্ধুর সম্পর্কের টানাপোড়েন ক্রমশ কথকের কাছে ধোঁয়াশার জট খুলে দেয়। গভীর রাতের আড্ডায় উঠে আসে দরিয়ার অমোচনীয় অতীত, যা সে ভুলতে চেয়েছিল। হঠাৎ একটি ফেসবুক পোস্ট বিপর্যয় ডেকে আনে, যার পরিণতি হয় নিরাপত্তা হেফাজত। কথক ও দরিয়া মানব-মানবীর সব অর্গল খুলে উদ্যাপনের কাছাকাছি পৌঁছে অনুভব করে, তারা জীবন্মৃত। চারদিকে সব ওড়াউড়ি বন্ধ, এমনকি পাখা ঝাপটানোও স্তব্ধ।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065832 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 174 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |