উন্নয়নের জন্য সুশাসন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উন্নয়ন আর রাষ্ট্র পরিচালনার সম্পর্ক নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও এ বিষয়ে অ্যাকাডেমিক আলোচনা খুবই বিরল। জুলাই-অভ্যুত্থান পরবর্তী সম্ভাবনাময় সময়ে রাষ্ট্রসংস্কার নিয়ে যাবতীয় আলাপের মাঝে এ বিষয়ে জাতিগত বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। প্রখ্যাত অর্থনীতিবিদ নজরুল ইসলাম রচিত 'উন্নয়নের জন্য সুশাসন' গ্রন্থটি সেই অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিয়ে দীর্ঘদিনের গবেষণা এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজের অভিজ্ঞতা থেকে লেখক বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, আমলাতন্ত্র, দুর্নীতি ও অপচয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার মধ্যকার সম্পর্কগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুবাদে বহু রাষ্ট্রের অভিজ্ঞতাকে পাশাপাশি মিলিয়ে দেখার সুযোগও পেয়েছেন তিনি।
বিভিন্ন প্রেক্ষাপট ও সময়ের আলোকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা ব্যাখ্যা করে তত্ত্বগত বিশ্লেষণের মাধ্যমে সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থে। আনুপাতিক নির্বাচন, সরকারের মেয়াদ হ্রাস, আমলাতন্ত্রের জন্য যৌক্তিক বেতন নির্ধারণ—এমন বিষয়গুলোর পেছনের গবেষণা ও বিশ্লেষণ পাঠক এখান থেকে গভীরভাবে জানতে পারবেন। রাষ্ট্র পরিচালনা, সরকার গঠন, আমলাতন্ত্র ও নির্বাচন পদ্ধতি বিষয়ক প্রয়োজনীয় তাত্ত্বিক বোঝাপড়া এবং বিতর্কের সঙ্গে পরিচিত হতে আগ্রহীরা এই গ্রন্থ থেকে বিপুল উপকৃত হবেন।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065672 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 690 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |