ওমর খৈয়াম

সুরা ও সাকি ছাপিয়ে

by সফিক ইসলাম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

343৳440৳Save 97৳ (22%)
Qty
Wishlist
Share

সফিক ইসলামের গবেষণাগ্রন্থ 'ওমর খৈয়াম' একাদশ শতকের এই বহুমুখী প্রতিভার জীবন ও দর্শনকে নতুন আলোকে উপস্থাপন করেছে। গণিতশাস্ত্রে খৈয়াম যেমন শ্রেষ্ঠ, তেমনি তার রুবাই পৃথিবীর সবচেয়ে বেশি অনূদিত সাহিত্যকর্মগুলোর একটি। কিন্তু কেন এই প্রাচীন কবিতা আধুনিক পাঠকের মনকে এতটা টানে? লেখক সেই রহস্যের সন্ধান করেছেন খৈয়ামের বিজ্ঞান ও দর্শনচিন্তার মধ্যে। সুরা ও সাকির রূপকের আড়ালে লুকিয়ে থাকা অস্তিত্ব, প্রেম, প্রকৃতি ও নশ্বরতার চিন্তাকে উন্মোচন করেছেন তিনি। এখানে খৈয়ামের জীবন ও কর্মের সরল বিবরণ নেই, বরং ঘটনার বিশ্লেষণ, জীবন ও কর্মের মিল-অমিলের খতিয়ান, বিজ্ঞান, কবিতা ও দর্শনের সুলুক সন্ধান রয়েছে। সম্ভাব্য সব উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ব্যক্তি খৈয়ামকে বোঝার যে প্রয়াস, তা বইটিকে একটি পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থে রূপ দিয়েছে। পারস্যের সমকালীন ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে খৈয়ামের মনস্তত্ত্বের ছাপ খুঁজেছেন লেখক।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845065641
পৃষ্ঠা সংখ্যা:130
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all