শরণার্থীর সঙ্গে বসবাস
রোহিঙ্গা ও স্থানীয় বাঙালির প্রত্যহিক অভিজ্ঞতা
by রঞ্জন সাহা পার্থ(সম্পাদক), মাসাহিকো তোগাওয়া(সম্পাদক), ওবায়দুল্লাহ আল মারজুক(সম্পাদক)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রোহিঙ্গা সংকটের জটিল বাস্তবতা নিয়ে একগুচ্ছ গবেষণাধর্মী প্রবন্ধের সংকলন 'শরণার্থীর সঙ্গে বসবাস'। মিয়ানমারে প্রত্যাবর্তনের অনিশ্চয়তা আর নিজস্ব পরিচয়ের লড়াইয় মধ্যে আটকে থাকা এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত অন্ধকারে। অন্যদিকে, তাদের উপস্থিতিতে স্থানীয় অর্থনীতিতে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তেমনি অনেকে কাজ হারিয়েও পড়েছেন। দুই সম্প্রদায়ের সম্পর্কের এই ক্রমবিবর্তন, বিশ্বায়নের চাপ আর স্থানীয় বাস্তবতার সংমিশ্রণে তৈরি প্রতিটি গল্পই অনন্য। বইটির বিশেষত্ব এর গবেষকদের সংযত দৃষ্টিভঙ্গি, যারা রোহিঙ্গা ও স্থানীয় বাঙালি উভয়ের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করেছেন। রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, পরিবেশ, উন্নয়নসহ নানা প্রেক্ষাপট থেকে তারা দেখিয়েছেন এই সংকটের বহুমাত্রিক রূপ। শরণার্থী সংকট নিয়ে যারা জানতে আগ্রহী, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065559 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 260 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |