Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জয়া চ্যাটার্জীর 'বাঙলা ভাগ হল' গবেষণাগ্রন্থে ১৯৪৬-৪৭ সালের ঘটনাবলীকে নতুন করে মূল্যায়ন করা হয়েছে। পূর্ববর্তী গবেষণাগুলো ভারত বিভাগকে সর্বভারতীয় ক্ষমতা হস্তান্তরের ঘটনা হিসেবে দেখেছে অথবা সংখ্যালঘু মুসলমানদের বিচ্ছিন্নতার রাজনীতির উত্থান হিসেবে চিহ্নিত করেছে। এই গবেষণায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বাঙলা বিভাগের দাবির পেছনে রাজনৈতিক ও সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া বিশেষভাবে তুলে ধরা হয়েছে এবং হিন্দু সাম্প্রদায়িকতার উত্থানকে চিহ্নিত করা হয়েছে। লেখিকা দেখিয়েছেন যে, বাঙলার হিন্দু সমাজের একটি ক্ষমতাধর অংশ তাদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার জন্য বাঙলা বিভাগকেই একমাত্র পথ হিসেবে বিবেচনা করেছিল। স্তরে স্তরে বিভক্ত একটি সমাজ কীভাবে ভারতীয় জাতীয়তাবাদের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে সংকীর্ণ বিষয়ে নিমগ্ন হলো, তা এই গ্রন্থে স্পষ্ট হয়েছে। জয়া চ্যাটার্জী নতুন প্রজন্মের ইতিহাসবিদদের মধ্যে অন্যতম যিনি পূর্ববর্তী গবেষকদের চিরাচরিত ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিস্তৃত তথ্যসূত্রের ভিত্তিতে বাঙলার ইতিহাসের মৌলিক ব্যাখ্যা দিয়েছেন।
| অনুবাদক | : | আবু জাফর |
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 3rd Impression, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848815557 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |