ইরাকের ডায়েরি
যুদ্ধ, অবরোধ, জনজীবন নিয়ে জাতিসংঘের এক নারী পর্যবেক্ষকের দিনলিপি (মার্চ-ডিসেম্বর ১৯৯৭)
by হাস্নাহেনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাতিসংঘে কর্মরত থাকাকালীন 'তেলের বিনিময়ে খাদ্য' কর্মসূচির আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে লেখক হাস্নাহেনা ১৯৯৭ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ইরাকে ছিলেন। সেই সময় দেশটি মার্কিন নেতৃত্বাধীন কঠোর অবরোধের কবলে ছিল। তিনি সারা ইরাকজুড়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি ইরাকিদের ব্যক্তিগত কথা শুনেছেন এবং দেখেছেন তাদের দীন জীবনযাত্রা। এই স্মৃতিকথায় উঠে এসেছে অবরোধের মধ্যে তাদের দৈনন্দিন জীবন ও জীবিকার চিত্র। দিনলিপির মতো লেখা এই বইতে মার্কিন পররাষ্ট্রনীতির ভূমিকা, ইরাকের তৎকালীন আর্থসামাজিক অবস্থা, পুরুষতান্ত্রিক প্রতিফলন এবং লেখকের জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। জাতিসংঘের কিছু কার্যকলাপের বিরোধিতা করায় কর্মক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়েছিল বলেও তিনি উল্লেখ করেছেন। পরবর্তীকালে ইরাক আবারও মার্কিন আগ্রাসনের শিকার হয়েছিল, তার প্রেক্ষাপটও এই গ্রন্থে সুন্দরভাবে ফুটে উঠেছে। যুদ্ধ, অবরোধ ও জনজীবন নিয়ে জাতিসংঘের এক নারী পর্যবেক্ষকের এই দিনলিপি মধ্যপ্রাচ্যের সমাজ, মার্কিন নীতি ও জাতিসংঘের ভূমিকা নিয়ে আগ্রহী পাঠকের কৌতূহল মেটাবে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065573 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 116 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |