কাউন্সেলিং টেবিলের চিঠি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সানজিদা শাহরিয়ার 'কাউন্সেলিং টেবিলের চিঠি' আমাদের প্রত্যেকের মানসিক যন্ত্রণার ব্যাকরণ নিয়ে আলোচনা করে। অজস্র মানুষের কষ্ট ও তা উপশমের অভিজ্ঞতা শুধু ব্যক্তিগতভাবে শক্তিশালী করে না, প্রিয়জনের সংকটে পাশে দাঁড়ানোর রসদও জোগায়। ফেসবুকে 'ফিনিক্স' নামের একটি গ্রুপ মনোসামাজিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে, যেখানে অনেকেই পরিচয় গোপন রেখে প্রাত্যহিক যাতনার কথা লেখেন।
ফিনিক্স গ্রুপে পাওয়া নির্বাচিত কিছু জীবনমুখী চিঠির সংকলন এই বই। চিঠি আর উত্তরগুলোর মাঝে আমাদের মনের গভীরটা যেমন ফুটে ওঠে, তেমনি তার প্রশমনের পথও মেলে। নগর সভ্যতা ও জটিল পারিবারিক সম্পর্কের টানাপোড়েন থেকে আত্মরক্ষার উপায় হলো মনকে জানানো ও প্রস্তুত করা। সমষ্টির মাঝে মনোসামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত ফিনিক্স গ্রুপের মলাটবদ্ধ রূপই এই গ্রন্থ।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065719 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 277 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |