Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাষ্ট্র ও সমাজের ওপর অর্থনৈতিক কেলেঙ্কারির ধ্বংসাত্মক প্রভাব বাংলাদেশে কে না জানে! শওকত হোসেন মাসুমের 'কেলেঙ্কারির অর্থনীতি' সেই প্রভাবেরই একটি প্রামাণ্য দলিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খেলাপি ঋণ ও কালো টাকার যে প্রতিপত্তি তৈরি হয়েছে, আর ব্যাংক-শেয়ারবাজার লুণ্ঠনের মাধ্যমে গড়ে ওঠা ধনিকশ্রেণির উত্থান—এই বইয়ের মূল আলোচ্য বিষয়। দীর্ঘদিনের সাংবাদিকতা ও নিজস্ব গবেষণার ভিত্তিতে লেখক এই প্রতিবেদনগুলোকে একত্র করেছেন।
শুধু পত্রিকার লেখাই নয়, বইটিতে গবেষণাপত্র, হাইকোর্টের রায়সহ নানা দলিলের বিশ্লেষণ রয়েছে। সদ্যপতিত সরকারের দুর্নীতির সাম্প্রতিক ঘটনাগুলো যুক্ত করে দেশের অর্থনীতির সবচেয়ে বিতর্কিত সময়টির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। অর্থনীতি নিয়ে আগ্রহী সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক, শিক্ষার্থী কিংবা সাংবাদিক—সবার জন্য বইটি তথ্যবহুল। লেখকের সহজ ও সাবলীল বর্ণনার কারণে জটিল অর্থনৈতিক বিষয়গুলোও পাঠকের কাছে হয়ে ওঠে আকর্ষণীয় ও সহজপাঠ্য।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065658 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |