পনেরো সমন্বয়কের সাক্ষাৎকার
জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ শামসুর রহমানের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ 'পনেরো সমন্বয়কের সাক্ষাৎকার' জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের এক অনন্য দলিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে প্রতিরোধের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, সেই আন্দোলনের নেপথ্যনায়কদের নিজের মুখেই শোনা যায় এই বইয়ে। পুলিশ, র্যাব, ছাত্রলীগের বহুমাত্রিক আক্রমণের মুখেও কীভাবে তারা ঐক্যবদ্ধ ছিল, কারা ছিলেন তাদের সংগঠক, আর অরাজনৈতিক পরিচিত এই প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতার বীজ কখন বপন হলো, তার খোঁজ মেলে এখানে। ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এই মরিয়া প্রতিরোধ কীভাবে গড়ে উঠেছিল, সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে বইটি।
শুধু বর্তমান নয়, ভবিষ্যতের গবেষকদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই সংকলন। ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী কিংবা অর্থনীতিবিদ যারা বাংলাদেশের ক্রান্তিকালকে বুঝতে চান, তাঁদের জন্য এটি মূল্যবান দলিল। পনেরোজন সমন্বয়কের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনার মধ্য দিয়ে একইসাথে উঠে এসেছে আন্দোলনের ভেতরের গল্প এবং আগামীর স্বপ্ন।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065801 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 244 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |