ভারতের রাজনৈতিক দল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক আবদুর রাজ্জাকের পিএইচডি অভিসন্দর্ভের বাংলা অনুবাদ 'ভারতের রাজনৈতিক দল' উপনিবেশিক আমলে উপমহাদেশে রাষ্ট্রক্ষমতার চর্চা এবং হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ও তার ফলাফল নিয়ে রচিত। লেখক উপনিবেশিক আমলাতন্ত্রকে প্রায় স্বতন্ত্র সত্তা হিসেবে দেখিয়েছেন, যারা পরাধীন ভারতের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শিক্ষিত মধ্যবিত্তের মানসিক বিকাশ ও রাজনৈতিক ভূমিকার বিশ্লেষণ পরবর্তীকালের চিন্তাবিদদের ওপর গভীর প্রভাব ফেলেছে। উপনিবেশিক আইনি কাঠামোর ভেতরে রাজনৈতিক দলগুলোর জন্ম ও বিকাশের বাস্তবতা এখানে নতুনভাবে উপস্থাপিত হয়েছে।
গবেষণাটি সম্পন্ন হওয়ার প্রায় পঁচাত্তর বছর পর প্রকাশিত হলেও এর তাৎপর্য আজও কমেনি, বরং নতুন চিন্তার সূত্র উন্মোচনে সক্ষম। উপনিবেশিক অতীত কীভাবে বর্তমানকে প্রভাবিত করছে, তা বুঝতে আগ্রহী গবেষক ও পাঠকদের জন্য এই গ্রন্থ মূল্যবান সংযোজন। অধ্যাপক রাজ্জাক (১৯১৪-১৯৯৯) তাঁর সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছেন। তাঁর নিমগ্ন অনুসন্ধানের ছাপ এই বইয়ের প্রতিটি পাতায় পাওয়া যাবে, আর আজকের রাজনীতি, প্রশাসন ও সাম্প্রদায়িকতা নিয়ে যারা ভাবছেন, তারা পাবেন নতুন দিগন্তের সন্ধান।
| অনুবাদক | : | মোহাম্মদ আজমল হোসেন |
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064910 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 214 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |