সন্ন্যাসীরা গাজন থামা
by আবিদ আনোয়ার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবি ও প্রাবন্ধিক আবিদ আনোয়ার ছড়া ও গান লেখায় সমান দক্ষ। সুকুমার রায় সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এই ছড়াকারের জন্ম সুকুমার রায়দের আদি বাড়ির মাত্র দেড় কিলোমিটার দূরে হওয়ায় শৈশব থেকেই তিনি সুকুমার রায়ের প্রবল ভক্ত। বর্তমান সময়ে দেশের ছড়া সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ছন্দোবদ্ধ রম্যকথনে পরিণত হয়েছে, যাতে শিশু-কিশোররা বঞ্চিত হচ্ছে। তাই আবিদ আনোয়ার মূলত শিশু-কিশোরদের কথা ভেবেই ছড়া লেখেন, তবে তাঁর ছড়ায় বড়রাও নিজেদের মতো রস খুঁজে পেতে পারেন।
দেশের কিশোরপাঠ্য ছড়ায় বহুমাত্রিক মিল প্রয়োগের যে ধারা তৈরি হয়েছে, তার সূচনাকারীদের মধ্যে ছিলেন আবিদ আনোয়ার। হাত-সাফাই/বাদশাভাই, চাটুকার/হাঁটু কার, পুত্রবর/সূত্র পড়- এমন অভাবনীয় মিল, হাস্যকর পরিস্থিতির কল্পনা ও নিপুণ ছন্দবিন্যাসের রসায়নে তাঁর ছড়া পাঠককে এক মজার জগতে নিয়ে যায়। ভাষার সরলতা অনেক কঠিন বিষয়কেও সর্বজনবোধ্য করে তোলে। এই বইয়ের ছড়াগুলোতেও সকল শ্রেণির পাঠকের জন্য, বিশেষত ছোটদের জন্য, মজা উপভোগ করার সহজবোধ্য উপাদান রয়েছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | October 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 56 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |