ছড়ায় ছন্দে রঙ্গ ব্যঙ্গ

by ড. মুস্তাফা মজিদ

Category:
Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

234৳300৳Save 66৳ (22%)
Qty
Wishlist
Share

প্রাগৈতিহাসিক যুগে গুহামানবরা ভাষাজ্ঞান আয়ত্ত করার পর থেকেই সুরধ্বনির সঙ্গে ছন্দবদ্ধ কথামালা প্রকাশ করে আসছে। সভ্যতার বিকাশের ধারায় ভাষার পরিবর্তন হয়েছে নানা রূপে, কিন্তু কাব্যচর্চার চিরন্তন ধারা আজও টিকে আছে। কাব্যসাহিত্যে ছড়া মানুষের সহজাত প্রবৃত্তি। আগের দিনের লোককবিরা হাটে-মাঠে-ঘাটে মুখে মুখে ছড়া আওড়াতেন, যা নানা পরিবর্তনের মধ্য দিয়ে এখন প্রচলিত ছড়ার সনাতন রূপ নিয়েছে। বাংলা সাহিত্যের জন্মলগ্ন থেকে মা-খালা-ফুপু, দাদী-নানী বা ঠাকুরমাদের ঘুমপাড়ানি ছেলেভুলানো ছড়া বাংলার আবহমান সাহিত্যের রত্নভাণ্ডার। ছড়ার বিষয়বস্তু যেমন ঘুমপাড়ানি কিংবা হাস্যরস ও ননসেন্স, তেমনি রাজনীতি, সমাজনীতি, সমাজের নানা অসঙ্গতি ও অন্যায়-অত্যাচার-অবিচার, শোষণ-বঞ্চনা এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এ জন্য ছড়াকে কালের কাব্যিক ইতিহাসও বলা চলে। ড. মুস্তাফা মজিদ কৈশোর থেকে ছড়া লেখেন এবং তিনি এদেশের একজন পরিচিত কবি ও ছড়াকার। তিনি একজন মার্কসীয় দর্শনের গবেষক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী লেখক। সমাজতন্ত্র ও আন্তর্জাতিকতাবাদের আদর্শে উদ্বুদ্ধ এই লেখকের লেখার বিষয়বস্তু অনগ্রসর আদিবাসী সমাজ, সমকালীন রাজনীতি ও সমাজের নানা অসঙ্গতি। বর্তমানে দেশের অচল, অসুস্থ ও অস্থির গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী রাজনীতি ও সমাজনীতিই এ ছড়া গ্রন্থের মূল প্রতিপাদ্য।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:October 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all