‘গরম’ জলবায়ু ও গরম রাজনীতি
by ফরিদা আখতার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফরিদা আখতারের 'গরম' জলবায়ু ও গরম রাজনীতি বইটি জলবায়ু সংকটের পেছনে চলমান আন্তর্জাতিক রাজনীতির এক নিরপেক্ষ বিশ্লেষণ। পৃথিবীর তাপমাত্রা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে যে জলবায়ু নিয়ে আলোচনা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। জাতিসংঘের কপ সম্মেলনে প্রতিবছর হাজারো পরিবেশকর্মী ও সরকারি প্রতিনিধি অংশ নিচ্ছেন, কিন্তু বাস্তব সমাধান অধরাই থেকে যাচ্ছে।
দেশের ভেতরেও অবস্থা ভিন্ন নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবাই ক্ষতিগ্রস্ত হলেও এই বিষয়ে কাজ করছে মূলত একটি মন্ত্রণালয়। অথচ নারী, কৃষি, মৎস্য ও ভূমি সংক্রান্ত প্রতিটি বিভাগই জলবায়ু ঝুঁকির সঙ্গে সরাসরি জড়িত। তাদের এই আলোচনার বাইরে থাকার বিষয়টি বইটিতে উঠে এসেছে প্রাঞ্জলভাবে।
লেখক দেখিয়েছেন, জলবায়ু প্রশ্নটি কেবল পরিবেশের নয়, ক্ষমতা ও নীতিনির্ধারণেরও। এই বই পাঠককে ভাবাবে, জলবায়ু পরিবর্তনের নামে আসলে কার স্বার্থ কাজ করছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840433285 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |