ভাষা আন্দোলনে মওলানা ভাসানী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এম আবদুল আলীমের 'ভাষা আন্দোলনে মওলানা ভাসানী' বইটি বাংলার ইতিহাসের এক অবিসংবাদিত নাম মওলানা ভাসানীর ভাষা আন্দোলনে ভূমিকা নিয়ে রচিত। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আর পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এই নেতা ঔপনিবেশিক ভারত, পরাধীন পাকিস্তান আর স্বাধীন বাংলাদেশ, তিন জমানার রাজনীতির প্রত্যক্ষদর্শী ছিলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তিনি ছিলেন অন্যতম শীর্ষ নেতা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'র সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং এ কারণে দীর্ঘ সময় কারাভোগ করেন। একুশের চেতনা বিস্তার, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা, স্বাধিকার আন্দোলন আর মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে যারা পড়তে চান, তাদের জন্য এটি মূল্যবান একটি দলিল।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840433629 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |