ফ্যাসিবাদ ও বাংলাদেশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিংশ শতাব্দীতে ইতালির মুসোলিনি ও জার্মানির হিটলারের মাধ্যমে ফ্যাসিবাদ রাষ্ট্রক্ষমতায় উত্থিত হলেও, সমাজ-সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে কোনো না কোনোভাবে ফ্যাসিবাদ জড়িয়ে আছে। দাস সমাজে দাস-মালিক, সামন্ত সমাজে সামন্তপ্রভু-প্রজা এবং পুঁজিবাদী সমাজে পুঁজিপতি-শ্রমিকের সম্পর্কেও শোষণের যে চিত্র, তা এক ধরনের ফ্যাসিবাদী শাসনই বটে। তবে ইতালিতে এসে এর নবতর সংযোজন 'ফ্যাসিবাদ' নামে পরিচিতি পায়, যা হিটলার জার্মানিতে আমদানি করেন।
উগ্র জাতীয়তাবাদী চেতনার সস্তা স্লোগানে সুবিধাবঞ্চিত জনগণের দাবিকে সামনে এনে গণতন্ত্রের নামে ধূম্রজাল সৃষ্টি করে ক্ষমতায় আরোহণই এদের লক্ষ্য, জনগণের স্বার্থরক্ষা নয়। ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থের বাইরে এদের চিন্তা নেই, তাই তারা চালায় কর্তৃত্ববাদী নিপীড়ন-নির্যাতন। ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু সমাজতন্ত্রীরা, কারণ তারা সর্বহারা শ্রেণির নেতৃত্বে সামাজিক মালিকানার রাষ্ট্র গঠনের পক্ষপাতী।
বাংলাদেশে শেখ মুজিবের একদলীয় শাসন (১৯৭২-৭৫), এরশাদের সামরিক স্বৈরাচার(১৯৮২-১৯৯০) এবং শেখ হাসিনার দুই দফার শাসনকাল(১৯৯৬-২০০২ ও ২০০৯-২০২৪)কে এই গ্রন্থে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত রূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেড় হাজারের বেশি শহীদের বিনিময়ে ছত্রিশ জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ গণতন্ত্রের দিকে এগোচ্ছে, যাকে স্বাগত জানানো জরুরি। সম্পাদিত এই গ্রন্থে ফ্যাসিবাদের রূপরেখা এবং বাংলাদেশে গত ৫৩ বছরের বিভিন্ন সময়ের বীভৎস ফ্যাসিবাদের রূপচিত্র তুলে ধরার প্রয়াস রয়েছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840433322 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 148 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |