429৳550৳Save 121৳ (22%)
Qty
1
Wishlist
Share

বাংলাদেশের বৃহৎ বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী ও নরগোষ্ঠীর জাতিসত্তার সহাবস্থান রয়েছে। রাখাইন জাতি তাদের মধ্যে অন্যতম একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের আবাস কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়। সতেরো শতকের শেষভাগে যুদ্ধে পরাজিত শরণার্থী হিসেবে মিয়ানমারের আরাকান থেকে এদেশে এসে তারা নতুন জনপদ গড়ে তোলে।

রাখাইনরা এদেশে 'মগ' নামে পরিচিত হলেও তাদের কাছে এই শব্দটি নিন্দনীয় অর্থ বহন করে। ষোড়শ শতকে মগ, ফিরিঙ্গী ও পর্তুগীজ জলদস্যুদের অত্যাচারে দক্ষিণাঞ্চল উৎপীড়িত ছিল, তবে বর্তমান রাখাইনরা সেই মগ জলদস্যুদের উত্তরাধিকার নয়, এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এই সম্পাদিত গ্রন্থে বিভিন্ন লেখক রাখাইন জাতির প্রাগৈতিহাসিক পরিচিতি, পূর্ববঙ্গে আগমনের পটভূমি, বসতির আদিরূপ ও বিস্তার, ব্রিটিশ আনুকূল্যে বৃহত্তর অভিবাসনসহ তাদের ভৌত পরিচয়, সাংস্কৃতিক-নৃতাত্ত্বিক পরিলেখ, ধর্ম, ভাষা, শিক্ষা, পরিবার ও বিবাহ প্রথা, সম্পত্তির উত্তরাধিকার ধারা, বর্ষবরণ প্রভৃতি বিষয় আলোচনা করেছেন।

সংখ্যালঘু জনগোষ্ঠীর সমস্যা বিশ্বব্যাপী সর্বজনীন, কিন্তু তৃতীয় বিশ্বের একটি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বাংলাদেশের রাখাইনদের সমস্যা মানবাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এই গ্রন্থটি তাদের ইতিহাস ও সংস্কৃতি জানার এক বিশ্বস্ত দলিল।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৪
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840433100
পৃষ্ঠা সংখ্যা:208
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বাংলাদেশি আদিবাসী এর আরও বই

See all

More Categories

See all

আগামী প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all