মুক্তিযুদ্ধ জনযুদ্ধ
by সাইফুল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধকে অনেকে বলেন নিয়মিত বাহিনীর যুদ্ধ, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ, যেখানে ভারতীয় সেনাবাহিনী মিত্র বাহিনী হিসেবে সহযোগিতা করেছে। আবার অনেকে বলেন, সাধারণ জনগণই লড়েছে এই যুদ্ধে, তাই এটি জনযুদ্ধ। কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে মুক্তিযুদ্ধকে এখনো দেখা হয় না।
মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল অসহযোগ আন্দোলন। সাধারণ মানুষের সেই আন্দোলন পাকিস্তান সেনাবাহিনীকে সেনানিবাসে আটকে রেখে মুক্ত করে দেয় গোটা বাংলাদেশ। এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তান আবার দখল নেয়। এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব, দেশের ভেতরে ও ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা জনগণের সহযোগিতায় লড়তে থাকে। ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ মুক্ত হয়। মফস্সল অঞ্চলের পাকিস্তানি প্রশাসকরা পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা গড়ে তোলে 'মুক্তিযোদ্ধা প্রশাসন'। সাইফুল ইসলামের 'মুক্তিযুদ্ধ জনযুদ্ধ' সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই যুদ্ধকে দেখার চেষ্টা করেছে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849966906 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |