নিঃশব্দ জ্যোৎস্নার ভিতর
by মঈন আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মঈন আহমেদের 'নিঃশব্দ জ্যোৎস্নার ভিতর' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সেহরা সাবেরিন। বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণার্থী এই তরুণীর জীবনসংগ্রাম ও আদর্শ ধারণের গল্পই এখানে বলা হয়েছে। বাবা-মায়ের অনুরোধ-নিষেধ অগ্রাহ্য করে দেশের সেবা আর বিমান চালানোর স্বপ্ন নিয়ে সে যোগ দেয় বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে।
উপন্যাসের শুরুতেই সংরক্ষিত এলাকায় এক পাহাড়ের ধারে ধ্যানমগ্ন এক প্রৌঢ়কে দেখে সেহরা। পিতার বয়সি রহস্যময় মানুষটির দৃষ্টি তাকে চমকে দেয়, প্রথম দর্শনেই মনে হয় অদ্ভুত রোমাঞ্চ। জীবনসংগ্রাম, সিনিয়রদের লোলুপ দৃষ্টি আর ভোগতাড়িত পুরুষ সমাজের চাপ, অন্যদিকে মোহন নামের সেই ঋষি পুরুষের প্রতি তীব্র প্রেমাবেগ, সব মিলিয়ে সেহরার জীবনে ঝড় ওঠে। বিশ্বস্ত বন্ধুর প্রতারণায় ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাকে ভোগের সামগ্রী বানানোর চেষ্টা হয়। এই টানাপোড়েনের ভেতর দিয়েই এগিয়ে যায় সেহরার গল্প।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849975397 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |