জুলাই গণঅভ্যুত্থান ও জেলজীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সায়ন্থ সাখাওয়াৎ-এর 'জুলাই গণঅভ্যুত্থান ও জেলজীবন' বইটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত পথচলার চিত্র এতে স্থান পেয়েছে। ছাত্রজনতার এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীরা, তবে পেছনে ছিল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সক্রিয় অংশগ্রহণ। একটি সাধারণ দাবি থেকে কীভাবে বৃহৎ সামাজিক-রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয় সেই ক্রমবিকাশই এখানে ফুটে উঠেছে।
লেখক নিজেও এই আন্দোলনের সাক্ষী। ১৭ জুলাই তাকে গ্রেফতার করে বিস্ফোরক আইনে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরদিন তিনি মুক্তি পান। জীবনে প্রথমবার পুলিশের হাতে গ্রেফতার, থানা হাজত, কোর্ট হাজত ও জেলের অভিজ্ঞতা এই বইতে তিনি সরাসরি বর্ণনা করেছেন। প্রথমবারের মতো কারাগারের ভেতরের দিনগুলো পাঠকের সামনে উন্মোচিত হয় তার নিজের চোখে দেখা বয়ানে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849966975 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |