অবিশ্বাস্য এক হীরক কোহিনূর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৭৩৯ সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং জানতে পারেন যে অমূল্য একটি হীরক তখনকার মোগল শাসক মোহাম্মদ শাহের পাগড়ির ভাঁজে লুকানো আছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে তিনি মোগল সম্রাটের সাথে পাগড়ি বিনিময়ের প্রস্তাব দেন এবং এভাবেই হীরকটির মালিকানা পান। পাগড়ির ভাঁজ খুলে হীরকের ঔজ্জ্বল্য দেখে তিনি বিস্ময়ে বলে ওঠেন, "কোহ-ই-নূর" বা আলোর পর্বত, আর তখন থেকেই এটি কোহিনূর নামে পরিচিত। তখনকার হিসাবে কোহিনূরের মূল্য ছিল সমগ্র পৃথিবীর সাত দিনের আয়ের সমান। চারটি জাতি—হিন্দুস্থানি, আফগান, পারসিক ও ইংলিশ—এই হীরকের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ভারতের গোলকোন্ডা শাসন করা এক পারসিক ব্যবসায়ীর পুত্রের কাছ থেকে হীরাটি হাতবদল হয়ে যায় মোগল সম্রাটদের কাছে, পরে মোহাম্মদ শাহ, নাদির শাহ, আফগান শাসক, পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং ও তাঁর পুত্র দালিপ সিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত ব্রিটিশ কর্তৃপক্ষের দখলে আসে। ১৮৪৯ সাল থেকে প্রায় পৌনে দুশো বছর ধরে কোহিনূর ব্রিটিশ ক্ষমতার প্রতীক।
| অনুবাদক | : | আনোয়ার হোসেইন মঞ্জু |
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849686491 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |