ব্রেকিং নিউজ
by ফারজানা মিতু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একজন প্রথম সারির লেখক, একজন ধর্মীয় নেতা, একজন ব্যবসায়ী, আর উদয় পুর কারাগার। এই মানুষদের ঘিরে তৈরি হওয়া সমাজের চেনা-জানা চরিত্র নিয়েই ফারজানা মিতুর 'ব্রেকিং নিউজ'। দেশের খ্যাতিমান লেখক ইমরোজ জুবায়েরকে এক সকালে আটক করা হলো আত্মহত্যার প্ররোচনার মামলায়। প্রধান ধর্মীয় দলের আমিরকে আটক করা হলো রাজনৈতিক গুমের আসামি করে।
পড়তে পড়তে মনে হবে, এরা তো আমাদের প্রতিদিনের খবরের কাগজে দেখা মানুষ। যাদের হাতে জিম্মি অসহায় জনতা। রাজনৈতিক প্রতিপত্তি আর ক্ষমতার জোরে যাদের হাত পৌঁছে যাচ্ছে কারাগারের ভেতরেও। ধর্ম, দ্বেষ, প্রতিহিংসা, ক্ষমতা আর কারাগারের ভেতরের অসংখ্য কাহিনি পাঠককে দাঁড় করিয়ে দেবে অদ্ভুত এক জগতে। ক্ষমতা নাকি প্রকৃতি, কার সামনে আমরা নতজানু? এই প্রশ্নের উত্তর হয়তো কখনো মিলবে না, কিন্তু প্রশ্নটা থেকে যাবে মনে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |