অতীত ঢাকার আরও ইতিহাস: জাদুঘর থেকে জাদুকর

by তারেক আজিজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

১৭৯৯ সালে নায়েব নাজিম নুসরাত জঙের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন এক বিলেতি চিত্রকর, তাঁর সফর কেমন ছিল? নারিন্দা কবরস্থানে সমাহিত এক দুর্ভাগা তরুণ ইংরেজের জীবনের সঙ্গে ঢাকার সম্পর্কই বা কী? ঢাকার পিলখানার হাতি কীভাবে পাড়ি দিয়েছিল সুদূর অস্ট্রেলিয়ায়? ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের উত্তাল সময়ে গড়ে ওঠা ঢাকার প্রথম জাদুঘর কেন হারিয়ে গেল কালের আঘাতে?

শুকনো মৌসুমে ঢাকায় আগুন লাগা ছিল নিত্যকার ঘটনা, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর বিবরণ কোথায় মিলবে? পাটুয়াটুলির এক ধাত্রী অগ্নিকাণ্ডে নবজাতকের প্রাণ বাঁচিয়ে হয়েছিলেন 'লোকাল হিরো', যিনি আবার বইও বিক্রি করতেন? সেকালের ঢাকায় নিয়মিত ভোজবাজি দেখাতেন দেশীয় জাদুকররা, আসতেন বিদেশি বিখ্যাত ম্যাজিশিয়ানরাও। বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ ওয়ারীর বাগানে ফোটাতে চেয়েছিলেন দুর্লভ নীলপদ্ম, সফল হয়েছিলেন কি?

ঢাকার দুই বিখ্যাত সিনেমাহল 'ব্রিটানিয়া' ও 'লায়ন'-এর বর্ণাঢ্য অতীত সম্পর্কে জানেন কি আজকের চলচ্চিত্রপ্রেমীরা? ইতিহাস গবেষক তারেক আজিজ তাঁর এই বইয়ে অতীত ঢাকার এমনই কৌতূহলোদ্দীপক এক ডজন অজানা আখ্যান নিয়ে হাজির হয়েছেন, যা পাঠককে মুগ্ধ করবেই।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:First Published: January 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:176
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all