রাজকীয় জলদস্যু বণিক সমিতি

রানি প্র ম এলিজাবেথের দুঃসাহসিক সমুদ্র অভিযান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ১৫৭৭-১৭৫৭

by হারুন রশীদ

450৳600৳Save 150৳ (25%)
Qty
1
Wishlist
Share

হারুন রশীদের 'রাজকীয় জলদস্যু বণিক সমিতি' বইটি ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক লুণ্ঠনের গল্প বলে। ১৫৯৯ সালে লন্ডনে মাত্র তিরিশ হাজার একশ তেত্রিশ পাউন্ড চাঁদা তুলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয়। জন্মের ১৫৮ বছর পর ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে মাত্র কয়েক ঘণ্টার যুদ্ধে জয়ের মাধ্যমে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক সাম্রাজ্য দখলের পথ খুলে যায় তাদের। পরবর্তী প্রায় ২০০ বছরে এই জবরদখলকৃত সাম্রাজ্য থেকে বিলেতে পাচার হয় প্রায় ৩৫ ট্রিলিয়ন ডলার।

এই লুণ্ঠনের সূত্রপাত ঘটেছিল ইংল্যান্ডের সম্রাজ্ঞী প্রথম এলিজাবেথের আমল থেকে। তিনি নিজের জাহাজ পোষ্য জলদস্যুদের ধার দিতেন, যাতে তারা নির্বিঘ্নে সাগর পাড়ি দিয়ে অভিযান চালাতে পারে। এমনকি কোনো কোনো সফল জলদস্যুকে রাজকীয় 'স্যার' উপাধিও দেওয়া হতো। বিনিময়ে মহারানি বুঝে নিতেন লুটের অর্ধেক অংশ। রানি এলিজাবেথের যুগ থেকে পলাশীর যুদ্ধ পর্যন্ত এই শোষণের ইতিহাসই বইটির মূল উপজীব্য।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:জানুয়ারি ২০২৬
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:238
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ভারতীয় উপমহাদেশের ইতিহাস এর আরও বই

See all

হারুন রশীদ এর আরও বই

More Categories

See all

কথাপ্রকাশ এর আরও বই

See all

You May Also Like

See all