Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিমুল পারভীনের 'আবৃত্তিশীলন : কণ্ঠের কারুকাজ ও কৌশল' আবৃত্তির স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কৌশল নিয়ে আলোচনা করে। শুদ্ধ উচ্চারণে যেকোনো রচনা শ্রোতার সামনে উপস্থাপনের মধ্য দিয়ে বক্তার ব্যক্তিত্ব প্রকাশিত হয়। তবে আবৃত্তি সাধারণ কোনো বিষয় নয়, এটি নিয়মিত চর্চা ও অনুশীলনেরই ফসল।
আবৃত্তি চর্চার মাধ্যমে বাচনভঙ্গি সুন্দর হয়, উচ্চারণ শুদ্ধ হয় এবং কণ্ঠস্বর পরিশীলিত হয়। আবেগ ও অভিব্যক্তির যথাযথ প্রয়োগও শেখা যায়। ভালো আবৃত্তিশিল্পী হতে হলে কেবল অনুশীলনই যথেষ্ট নয়, কবিতার বিশ্লেষণ ক্ষমতাও প্রয়োজন। এই গ্রন্থে আবৃত্তির নানা কলাকৌশলের সঙ্গে সংকলিত হয়েছে বাংলা ভাষার উল্লেখযোগ্য কবিতা। ফলে তাত্ত্বিক দিক ছাড়িয়ে প্রায়োগিক ক্ষেত্রেও বইটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849984047 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 439 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |