Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মামুন হুসাইনের 'রক্ষী-পুরুষ বিসম্বাদ' একটি ভয়ার্ত-মিথ্যার ক্ষমতা সম্পর্কিত গুণকথন উপন্যাসিকা। নিষ্প্রদীপ অন্ধকারে নিজের বিমূঢ় কণ্ঠস্বর উচ্চারণ করতে চান কেউ, যে স্বরমালা ঢেকে রাখতে চেয়েছে অমেরুদণ্ডী ক্ষমতাচক্রের কুটিল কালগ্রন্থি। সময়ের রক্তদীপ হাতড়ে হাতড়ে রক্ষী-পুরুষদের সক্রিয় হতে হয় অসম্ভব বাধ্যতামূলক আত্মনিবেদনে। ক্ষমতাচক্রের আগুনে ছাই হয়ে যাওয়া নীল আর্তনাদ আর অসহাযত্ব খেলা করে ওদের শীতার্ত শরীরে।
লেখকের গল্প-উপন্যাসে চলিষ্ণু জীবনের সমগ্রতা খেলা করে। বাক্যের অন্তর্স্রোতে, প্যারাগ্রাফের অন্তর্বর্তী শূন্যস্থানে তিনি প্রবিষ্ট করে দেন বিশ্ব-পরিস্থিতি। প্রচল ন্যারেটিভ ভাঙেন, গড়ে তোলেন চিত্রকল্পময় ভাষার অনুভববেদ্য জগৎ। ব্যক্তিক-মনস্তত্ত্ব, নৈসর্গিক-অভিজ্ঞতা, চিকিৎসাবিদ্যার জটিল তত্ত্ব, রাষ্ট্রনৈতিকতা, বৈশ্বিক পরিস্থিতি, ভাষা-দর্শন, সব মিশে যায় তাঁর গল্পতরঙ্গে। যাঁরা প্রচল কাঠামোর বাইরের সাহিত্য পড়তে ভালোবাসেন, এই উপন্যাসিকা তাঁদের জন্য এক অভাবিত আস্বাদ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published: January 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |