ঘটোৎকচ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মহাভারতের এক উপেক্ষিত চরিত্রকে কেন্দ্র করে হরিশংকর জলদাসের উপন্যাস 'ঘটোৎকচ'। পাণ্ডবদের প্রথম সন্তান হয়েও ঘটোৎকচের পরিণতি ছিল নিষ্ঠুর। আর্যরাজক্ষমতা যেন অনার্য এই পুত্রের হাতে চলে না যায়, সেজন্যই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের কূটচালে তাঁকে প্রাণ দিতে হয়। পেছনে ছিলেন কৃষ্ণও।
ভীম ও হিড়িম্বার প্রেমের ফসল ঘটোৎকচ। কিন্তু মাতা-পুত্র দুজনেই পরিত্যক্ত। পাণ্ডবকুলের বধূ হয়েও হিড়িম্বা পাননি রাজবধূর মর্যাদা। অবহেলিত এই ঘটোৎকচই পরে যুদ্ধে অপরিহার্য যোদ্ধা হয়ে ওঠেন। অথচ পাণ্ডবপক্ষের কৃষ্ণ কেন ঘটোৎকচের বিপক্ষে দাঁড়ালেন? ঘটোৎকচপত্নী কামকটঙ্কটার কাছে পর্যুদস্ত হওয়ার গ্লানি কি প্রতিশোধের কারণ? নিষ্পাপ বর্বরীক আর মহাবীর ঘটোৎকচের মৃত্যু কি সেই প্রতিশোধেরই অংশ?
ভীম ছাড়া অন্য পাণ্ডবদের নীরবতা আর ভীমের ধিক্কার, সব প্রশ্নের জট খুলেছে এই উপন্যাসে। মহাভারতের চিরচেনা আখ্যানকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এক সাহসী প্রয়াস এটি।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | January 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 283 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |