ফিলিপাইনের লোকগল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাত হাজারের বেশি দ্বীপের দেশ ফিলিপাইনে বাস করে শতাধিক জাতিগোষ্ঠী, যাদের রয়েছে আলাদা আলাদা ভাষা ও সংস্কৃতি। তাদের লোকসাহিত্য ছিল অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু উপনিবেশিক শাসকরা সেই ঐশ্বর্যকে ‘শয়তানের কর্ম’ বলে ধ্বংস করে দেয় এবং স্থানীয় ভাষাকে রোমান হরফে প্রতিস্থাপিত করে। পরে সেই হারিয়ে যাওয়া সম্পদের সামান্য অংশই উদ্ধার করা সম্ভব হয়েছে।
মাসুদ খোন্দকারের ‘ফিলিপাইনের লোকগল্প’ গ্রন্থে স্থান পেয়েছে সেই উদ্ধারকৃত গল্পগাথার কিছু অংশ। এসব গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে সেকালের ফিলিপিনোদের জীবনযাত্রা, বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও চিন্তাধারা। লোকসংস্কৃতির এই মূল্যবান সংকলনটি পাঠকদের অন্য এক সভ্যতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, যেখানে প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্বাদ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849971009 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |