কাউন্সেলিং টেবিলের গল্প সঙ সার=সংসার

by অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

487৳650৳Save 163৳ (25%)
Qty
Wishlist
Share

কাউন্সেলিং মানে উপদেশ দেওয়া নয়, সমালোচনামূলক মন্তব্য করাও নয়। কাউন্সেলিং একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়ার ‘কাউন্সেলিং টেবিলের গল্প’ সিরিজের নতুন বই ‘সঙ সার=সংসার’। সংসার মানে কী? মানিয়ে চলা, আনন্দ, অশ্রু, হাসি, বেদনা, পরকীয়া, বিবাহবিচ্ছেদ, তারপরে একলা চলার গল্প। নাকি সংসার এক আজব ভুলভুলাইয়া, অনেকটা নাট্যমঞ্চের মতো? যেখানে একজন মানুষকে অভিনয় করতে হয় নানা ভূমিকায়। কত অলিগলি, কত মুখোশ, রং মেখে কত সত্য গোপন, কত চোখের পানিতে ভেজা বালিশ, কত রাগ, হাসি, আনন্দ, মান-অভিমান আসে সে জীবনে। সংসারজীবনে নানা জনের নানা সত্য ঘটনা গল্পচ্ছলে মনোজাগতিক ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে অভিনব এই বইটিতে। প্রত্যেকটি মানুষেরই চিন্তার দক্ষতা রয়েছে। এ কারণেই মনস্তত্ত্ব কোনো জটিল বিষয় নয়। বরং আমরা যদি মনোজাগতিক সীমাবদ্ধতাকে নিজেই চিহ্নিত করতে পারি, তাহলে অন্যের দিকে আর আঙুল তোলার অবকাশ থাকে না। সম্পর্কটাও তখন হয় ভালোবাসার, সম্মানের ও আস্থার। তাহলেই সংসারটা সংসার থাকবে, না হলে কেবল সঙ সাজাই সার হবে। বইটিতে লেখক সংসারজীবনের সেসব প্রসঙ্গই তুলে ধরেছেন সরল গদ্যে, একেবারে গল্পের মতো করে। ‘সঙ সার=সংসার’ যেকোনো সাধারণ ও মনস্তত্ত্ব-অনুসন্ধানী পাঠকের জন্য একটি অনন্য বই।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:January 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:312
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all