বাংলাদেশের জাতীয় সংসদ: কাঠামো, কার্যপদ্ধতি ও চর্চা

by কে এম মহিউদ্দিন

750৳1000৳Save 250৳ (25%)
Qty
1
Wishlist
Share

কে এম মহিউদ্দিনের 'বাংলাদেশের জাতীয় সংসদ: কাঠামো, কার্যপদ্ধতি ও চর্চা' গ্রন্থটি সংসদীয় শাসনব্যবস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদের কাজকর্ম নিয়ে রচিত। আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের তদারকি, এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব সংসদের হাতে ন্যস্ত। বইটি পাঠককে সংসদ ও এর কমিটিগুলোর কার্যপ্রক্রিয়া, সংসদ সদস্যদের দায়িত্ব পালনের পদ্ধতি এবং সংসদীয় রীতি-নীতির প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দেয়। সংসদের কাঠামো, আইন প্রণয়ন প্রক্রিয়া, বিধি-বিধানের প্রয়োগ, সদস্যদের বিশেষ সুবিধা, সংসদ সচিবালয় এবং সংসদবিষয়ক উন্নয়ন প্রকল্প সম্পর্কে সহজবোধ্য ভাষায় আলোচনা করা হয়েছে।

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণের চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করতে গিয়ে লেখক গণতন্ত্রের অগ্রগতি-পশ্চাৎগতি, রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলোর মধ্যকার সম্পর্ক, দলীয় ব্যবস্থাপনা এবং সংসদ সদস্যদের আর্থ-সামাজিক অবস্থান নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোর পার্লামেন্টের চর্চা ও উত্তম পদ্ধতির উদাহরণও তুলে ধরা হয়েছে। যেকোনো পাঠকের জন্য এটি সংসদীয় রাজনীতি বোঝার একটি দরকারি দলিল।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789843906212
পৃষ্ঠা সংখ্যা:512
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

শাসনব্যবস্থা এর আরও বই

See all

কে এম মহিউদ্দিন এর আরও বই

More Categories

See all

কথাপ্রকাশ এর আরও বই

See all

You May Also Like

See all