Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অ্যানা সোয়েলের বিখ্যাত উপন্যাস 'ব্ল্যাক বিউটি' ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। দেড় শতাব্দী আগে প্রকাশিত এই বইটি আজও পাঠকহৃদয়ে অম্লান, এবং শিশু-কিশােরদের কাছে এটি অন্যতম প্রিয় উপন্যাস হিসেবে বিবেচিত। ইংরেজি ভাষায় পাঁচ কোটিরও বেশি কপি বিক্রীত হওয়া এই বইটি বিশ্বের প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। ভিক্টোরীয় যুগে ইংল্যান্ডে ঘোড়াদের প্রতি যে নিষ্ঠুর আচরণ প্রচলিত ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লেখা হলেও কালের স্রোতে এটি শিশু-কিশাের সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হয়ে উঠেছে। গল্পটি যেমন প্রাণীদের প্রতি দয়ার গুরুত্ব শেখায়, তেমনি মানুষের মধ্যেও সদাচরণ, সহানুভূতি ও সম্মানের শিক্ষা ছড়িয়ে দেয়।
লেখিকার একমাত্র উপন্যাস হিসেবে এটি তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন। সরল অথচ হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে লেখক পাঠককে একটি ঘোড়ার দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শেখান। যারা পশুপ্রেমিক কিংবা নৈতিক মূল্যবোধে আগ্রহী, তাদের জন্য এই বইটি আবশ্যকীয় পাঠ।
| অনুবাদক | : | বদিউদ্দিন নাজির |
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849626558 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |