পাঠের পরাগায়ন

লাতিন আমেরিকান সাহিত্যের রং ও রেখা

by রাজু আলাউদ্দিন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

600৳800৳Save 200৳ (25%)
Qty
Wishlist
Share

রাজু আলাউদ্দিনের প্রবন্ধগ্রন্থ 'পাঠের পরাগায়ন' বাংলা ভাষায় লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে এক বিরল আয়োজন। বহু দশক ধরে ওই অঞ্চলের লেখকদের কলমে যে নক্ষত্রময় সাহিত্যের আকাশ গড়ে উঠেছে, তার খণ্ডিত আভাস মাত্র পৌঁছেছে বাংলা ভাষায়। ইংরেজি বা মূল ভাষা থেকে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও সাক্ষাৎকার অনূদিত হলেও সেই সাহিত্যধারা নিয়ে বিশ্লেষণধর্মী বাংলা গদ্য অপ্রতুলই থেকে গেছে। দীর্ঘদিন মেক্সিকোতে বসবাসের সুবাদে রাজু আলাউদ্দিন ওই অঞ্চলের জনজীবন, ভাষা ও সংস্কৃতির প্রত্যক্ষদর্শী। প্রায় তিন দশক ধরে তিনি লাতিন আমেরিকান সাহিত্য অনুবাদ ও অসংখ্য প্রবন্ধ রচনা করে চলেছেন।

বইয়ের ৩৬টি প্রবন্ধে লেখক পাঠকের দৃষ্টি ফেরান গুরুত্বপূর্ণ ও অনেক অজানা দিকের দিকে। বাংলা ভাষার উল্লেখযোগ্য লেখকদের প্রতি লাতিন আমেরিকান সাহিত্যিকদের আগ্রহ এবং সেই বিষয়ে তাঁদের রচনার সন্ধানও এখানে স্থান পেয়েছে। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যেমন ইংরেজি থেকে অনুবাদ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তেমনি রাজু আলাউদ্দিন মূল ভাষা থেকে অনুবাদ ও নিরন্তর গদ্য রচনার মাধ্যমে লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে বাংলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। লাতিন আমেরিকান সাহিত্যের নতুন পাঠকদের জন্য এই গ্রন্থ এক নতুন দিগন্ত খুলে দেবে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849971054
পৃষ্ঠা সংখ্যা:430
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all