নানা চোখে জীবনানন্দ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) বাংলা সাহিত্যের প্রধানতম আধুনিক কবি। কবিতা ছাড়াও তিনি লিখেছেন ১২৮টি ছোটগল্প, ১৯টি উপন্যাস এবং অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ। জীবদ্দশায় তিনি সামান্যই প্রকাশ করেছেন, তাঁর সহস্রাধিক কবিতা এবং অনেক উপন্যাস ও ছোটগল্প এখনও পাঠকের অপেক্ষায়। রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর মন্তব্য, একজন যুগশ্রেষ্ঠ কবির কাব্যে তার যুগ কীভাবে মানবীয় পূর্ণতায় প্রতিফলিত হয়, তা আজ জীবনানন্দের বেলাতেও প্রযোজ্য।
'নানা চোখে জীবনানন্দ' গ্রন্থে দেশে-বিদেশে সমাদৃত জীবনানন্দ বিশেষজ্ঞদের শ্রেষ্ঠ কয়েকটি রচনা সংকলিত হয়েছে। বহুকৌণিক বিশ্লেষণের মধ্য দিয়ে তাঁর কবিতা, উপন্যাস ও প্রবন্ধের স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করেছেন লেখকেরা। কবি, কথাসাহিত্যিক, প্রবন্ধকার এবং সর্বোপরি মানুষ জীবনানন্দ দাশকে নতুনভাবে জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংগ্রহ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849971061 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |