রোজা লুক্সেমবার্গের জীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিংশ শতকের শুরুতে ইউরোপ যখন রাজনৈতিক ঝড়ের মধ্যে, ঠিক তখনই নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন রোজা লুক্সেমবার্গ। স্বাধীন ও প্রতিবাদী চরিত্রের এই নারী ছিলেন সমাজবাদী আন্দোলনের এক মেধাবী চিন্তক ও নির্ভীক বিপ্লবী। রুশ বিপ্লবকে তিনি যেমন প্রবলভাবে সমর্থন করেছেন, তেমনি তার সমালোচনাও করেছেন তীক্ষ্ণভাবে। যুদ্ধবিরোধী অবস্থানের জন্য তিনি চিরস্মরণীয়। শারীরিক প্রতিবন্ধকতা আর ইহুদি বিদ্বেষকে জয় করে তিনি বাম রাজনীতির এক বিশাল ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।
জাতীয়তাবাদের প্রবল স্রোতে নিজের আদর্শ আর কাজের জন্য ১৯১৯ সালে ফ্যাসিস্টদের হাতে নৃশংসভাবে প্রাণ হারান তিনি। মার্কস বা লেনিনের মতো ব্যক্তিদের কাজ নিয়ে প্রশ্ন তোলার সাহসের কারণে বামপন্থিদের কাছেও তিনি একসময় অবহেলিত ছিলেন। কিন্তু ওয়েন্ডি ফরেস্ট রচিত এই সচিত্র বইটি বাংলাভাষী পাঠকদের এই অসাধারণ মানুষের জীবন ও কর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা দেবে এবং আরও জানতে আগ্রহী করে তুলবে।
| অনুবাদক | : | জি এইচ হাবীব |
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849641841 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 68 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |