ঘাসে ঘাসে পা ফেলেছি

by মাহবুব আজীজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

সুদৃঢ় লাল দালানের সেই শতাব্দীপ্রাচীন স্টেশনটি যেন সময়ের অবিচল সাক্ষী; সেখানে প্রতিদিন ট্রেন আসে-যায়, মানুষ ওঠে-নামে, হকারদের হাঁক আর কুলি-চা'অলাদের ব্যস্ততা মিলিয়ে এক মহাশোরগোলময় পরিবেশ। স্টেশন ছাড়িয়ে সামান্য দূরে সবুজ ঘাসের ওপর বসে মাহবুব আজীজ দেখেন থৈ থৈ মানবজীবনের অফুরান আহ্বান। 'ঘাসে ঘাসে পা ফেলেছি' তাঁর সেই ভাস্কর্যপ্রতিম গদ্যে লেখা জীবন, মানুষ, প্রকৃতি, সঙ্গ ও নিঃসঙ্গতার জর্নাল। এই জর্নালের স্তরে স্তরে ভিড় করে বিচিত্র মানুষ, যারা নানা টানাপোড়েনের মধ্যেও জীবনকে দু'হাতে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এখানে অনিশ্চয়তা, আকস্মিক দুর্বিপাক আর প্রতিকূলতা ঘন হয়ে আসে, কিন্তু তার মধ্যেও অন্তরপ্রবাহের মতো ছড়িয়ে থাকে সুবিস্তৃত সবুজ মাঠ, স্কুলের নোনাধরা দেওয়াল, নিবিড় স্পর্শের ফল্গুধারা আর বেঁচে থাকার অনাবিল সুস্বাদ। মানুষের মুখের পর মুখ, তাদের আনন্দ-বেদনা-সুখ-দুঃখের গল্পের পর গল্প তিনি এঁকে চলেছেন নিখুঁত শিল্পীর মতো। লেখকের কলম খুঁজে পায় প্রিয় অগ্রজ লেখকদের বিছানো পথ, পূর্ব প্রজন্মের সমৃদ্ধ শস্যক্ষেতের চিত্রও তার জর্নালের বিষয় হয়ে ওঠে। ব্যক্তিগত-গীতিময়-স্মিতহাস্য আবার একই সঙ্গে গাঢ় নৈর্ব্যক্তিক এই লেখক ঘটনার সাক্ষী হয়ে থাকেন, মানুষের পাশে ছায়ার মতো অনুচ্চ। দৈনিক সমকালের সাময়িকী 'কালের খেয়া'য় ধারাবাহিকভাবে প্রকাশিত এই জর্নাল বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিল।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:৩য় প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012004852
পৃষ্ঠা সংখ্যা:216
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all