অ্যাজ আই লে ডাইয়িং

by উইলিয়াম ফকনার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

262৳350৳Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

উইলিয়াম ফকনারের 'অ্যাজ আই লে ডাইয়িং' উপন্যাসটি তাঁর অনন্য বর্ণনাশৈলীর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। একই ঘটনাকে তিনি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন, আর প্রতিটি চরিত্রের অন্তর্গত মানসিক অবস্থাকে ফুটিয়ে তুলেছেন তাদের নিজস্ব কণ্ঠে। বানড্রেন পরিবারের মা অ্যাডির মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হয় জেফারসনে সমাহিত করতে। এই যাত্রাপথে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের, যার ফলে তাদের প্রত্যেকের সুপ্ত মানসিক দ্বন্দ্ব ও টানাপোড়েন ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে।

পনেরো জন ভিন্ন বয়সের চরিত্রের বক্তব্য ও না-বলা কথার মধ্য দিয়ে কাহিনি এগিয়ে চলে, যেখানে প্রত্যেকের ভাষাভঙ্গি ও দৃষ্টিভঙ্গি আলাদা। একই দৃশ্যকে কেউ দেখে একভাবে, কেউ দেখে আরেকভাবে, অথচ এই বৈচিত্র্যও পাঠকের মনে কোনো ক্লান্তি আনে না; বরং নতুন এক অনুভূতির জন্ম দেয়। ফকনারের কল্পিত মিসিসিপির 'ইয়োকনাপাথাওফা' অঞ্চলটি এই উপন্যাসেই প্রথম পাঠকের সামনে আসে, যা পরবর্তীকালে তাঁর আরও সাতটি উপন্যাসের পটভূমি হয়ে ওঠে। ১৯৩০ সালে প্রকাশিত এই গ্রন্থটি আজও বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একশো উপন্যাসের তালিকায় স্থান করে আছে।

অনুবাদক:আফসানা বেগম
প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845101684
পৃষ্ঠা সংখ্যা:263
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all