Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
থমাস হাইল্যান্ড এরিকসেন ও ফিন সিভার্ট নিয়েলসেনের ‘নৃবিজ্ঞানের ইতিহাস’ বইটি মূলধারার ইতিহাসের পাশাপাশি উপেক্ষিত চিন্তাধারাগুলোর প্রতিও আলোকপাত করে। আঠারো ও উনিশ শতকের পশ্চিমা ‘আলোকময়তা’, ‘রোমান্টিকতাবাদ’, ‘ভিক্টোরীয়’ নৃবিজ্ঞান, টায়লর ও মর্গানের বিবর্তনবাদী সংস্কৃতিতত্ত্বের সারমর্ম প্রদানের পাশাপাশি পশ্চিমা জাতীয়তাবাদ ও উপনিবেশবাদের সঙ্গে নৃবিজ্ঞানের বহুমাত্রিক সম্পর্কও আলোচিত হয়েছে। ১৯২০-এর দশক থেকে নৃবিজ্ঞানে ব্যাপ্তিবাদ, ক্রিয়াবাদ, কাঠামোবাদ, নব্য-মার্কসবাদ, ব্যাখ্যাতত্ত্ব, ডিসকোর্স অ্যানালাইসিসসহ বিভিন্ন তাত্ত্বিক গঠন ও রূপান্তরের আলোচনাও উঠে এসেছে। বিভিন্ন নৃবিজ্ঞানী ও তাত্ত্বিকদের সংক্ষিপ্ত জীবনীও বইটিতে স্থান পেয়েছে। নৃবিজ্ঞানের শিক্ষার্থী ও আগ্রহী সাধারণ পাঠকদের জন্য এটি একটি সার্বিক ধারণা দিতে সক্ষম। বাংলা ভাষায় বিষয়টির চর্চা প্রাতিষ্ঠানিক গণ্ডিতে সীমাবদ্ধ, কিন্তু আনন্দ অন্তঃলীন সহজ গদ্যে বইটি অনুবাদ করেছেন, যা পাঠমনস্ক যে কারো জন্যই দরকারি।
| অনুবাদক | : | আনন্দ অন্তঃলীন |
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | ২য় প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849840619 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |