বনের মানুষ মানুষের বন

by সাদিয়া মাহ্‌জাবীন ইমাম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

সাদিয়া মাহ্‌জাবীন ইমামের 'বনের মানুষ মানুষের বন' প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এক গভীর পর্যবেক্ষণ। কালাবগির ছোটো বাহাদুর মাঝেমধ্যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, আবার ফিরে আসে। সে বলে, বনের টানে দূরে থাকা যায় না। সেনহাটির এক মাঝিকে খুঁজতে গিয়ে লেখক দেখেন এক নৌকা ভৈরবের শুকনো ডাঙায় মৃত সামুদ্রিক কাছিমের মতো আকাশের দিকে মুখ করে চিত হয়ে পড়ে আছে, কিন্তু মাঝিকে খুঁজে পাননি। সে কুয়াশার আস্তর ছাড়িয়ে এক রাতে পৌঁছে দিয়েছিল তাকে অচেনা এক গ্রামে।

খুড়িয়াখালির রাসেল খাঁচা থেকে ছেড়ে দিলেও পাখিটি উড়ে বনে হারিয়ে যাওয়ার আগে এসে বসেছিল তার কাছে। কয়রার আংটিহারা গ্রামের কার্তিক প্রামাণিক ঝড়ের পর মিশে গিয়েছে জনস্রোতে; তাকে খুঁজতে গিয়ে লেখক পেয়েছেন 'বনবিবি জহুরানামা'র সন্ধান। সুন্দরবনের জলের শব্দ, বনের ডাক, স্থানীয় মানুষের ভাষার টান, নির্জন জ্যোৎস্নায় আলোর প্রতিসরণ, লোনা জল-কাদায় মাছ ধরার উৎসব, বনের ভেতরে লুকিয়ে থাকা ভাঙা থানে বনবিবির কাছে গরিব বনজীবীর মানতের বিশ্বাস, সব মিলিয়ে এ বই পাঠককে নিয়ে যায় সুন্দরবনের অজানা পথে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849971047
পৃষ্ঠা সংখ্যা:147
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all